শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৫৯ পিএম, ২০২২-০৩-১৬
মেয়র, কাউন্সিলরদের ওপর একক দায়িত্ব না চাপিয়ে সবাইকে এ নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
বুধবার (১৬ মার্চ) বিকেলে নগরের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের পোর্ট সিটি ক্লাব সংলগ্ন মাইটাইল্ল্যাখাল পরিদর্শনকালে মেয়র একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, কাউন্সিলর জিয়াউল হক সুমন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রমুখ।
মেয়র খাল-নালায় যারা ময়লা-আবর্জনা ফেলে তাদের বিরুদ্ধে নগরবাসীকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে যে মেগা প্রকল্প নেওয়া হয়েছে তার বাইরে যে ২১টি খাল আছে তা খনন ও পরিষ্কার করা না গেলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না।
তিনি ২১টি খালের প্রকৃত অবস্থা চিহ্নিত করে যে খালগুলো অবৈধ দখলদারের কাছে আছে তা উদ্ধারসহ ভরাট খালগুলো পুনরায় খননের ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে অভিমত দেন।
মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরীকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণা রেখে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন, যা চট্টগ্রামবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম হয়ে উঠবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক হাব। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ সব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে না। মনে রাখতে হবে এই নগর আমার, আপনার সবার। তাই মেয়র, কাউন্সিলরদের ওপর একক দায়িত্ব না চাপিয়ে সবাইকে এ নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited